বন্যা সহায়তা ২০২৬ (Flood Relief Project 2026) BRS
বন্যার্ত মানুষের পাশে মানবতার হাত
"দেশের বন্যাকবলিত অঞ্চলের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ, শিশুখাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিতে বিক্রমপুর রক্তদান সংস্থা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। আপনার সামান্য অনুদানও একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।"
200
উপকারভোগী পরিবার
500
ত্রাণ প্যাকেজ
50
স্বেচ্ছাসেবক
5
লক্ষ্য এলাকা
প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় অসংখ্য পরিবার ঘরবাড়ি, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
মানবতার আহ্বানে বিক্রমপুর রক্তদান সংস্থা (BRS) বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ, শিশুখাদ্য এবং অন্যান্য জরুরি সহায়তা নিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।
আপনার সামান্য অনুদান একটি ক্ষুধার্ত পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।
আপনিও এই মানবিক উদ্যোগের অংশ হোন।
সহযোগিতা করুন: বিকাশ (Personal): 01888123946
প্রতিটি অনুদান স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবহৃত হবে এবং কার্যক্রমের সকল আপডেট আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
মানবতার জন্য, মানুষের পাশে। ❤️
বার্ষিক অগ্রগতি
- 2022 300
- 2024 500
- 2026 500
ভিডিওচিত্র
বন্যা সহায়তা ২০২৬ (Flood Relief Project 2026) BRS
“বিশ্বাসের জায়গা থেকেই আপনার অনুদান—আর সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে আমরা প্রতিটি সহায়তা পৌঁছে দেই যথাযথ ও স্বচ্ছ ব্যবস্থাপনায়।”
ভবিষ্যৎ পরিকল্পনা
বিক্রমপুর রক্তদান সংস্থা ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বন্যা-পরবর্তী পুনর্বাসন, খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব।
অতিরিক্ত তথ্য
শুকনো খাবার বিতরণ বিশুদ্ধ খাবার পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রান্না করা খাবার বিতরণ শিশুখাদ্য ও নারীদের প্রয়োজনীয় সামগ্রী প্রাথমিক চিকিৎসা ও ওষুধ বন্যা-পরবর্তী পুনর্বাসন সহায়তা সম্পূর্ণ কার্যক্রমের ছবি, ভিডিও ও আর্থিক হিসাব প্রকাশ করা হবে।
"যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।" — সহিহ মুসলিম