মানবতার সেবায় নতুন নেতৃত্বকে বিক্রমপুর রক্তদান সংস্থার শুভেচ্ছা
September 15, 2026 News admin

মানবতার সেবায় নতুন নেতৃত্বকে বিক্রমপুর রক্তদান সংস্থার শুভেচ্ছা




অভিনন্দন ও শুভেচ্ছা ❤️

রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর (RSB)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন ১২ সদস্যবিশিষ্ট পরিচালনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সকলকে বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন নেতৃত্বের হাত ধরে রক্তদাতা সংগ্রহ, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে—এটাই আমাদের প্রত্যাশা।

নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মিতুল হোসাইন, ভাইস চেয়ারম্যান আহির হোসেন লিউ, পরিচালক বি এম মুহিত ইসলাম এবং সকল সহকারী পরিচালককে জানাই আন্তরিক শুভকামনা।

মানবতার প্রয়োজনে সংগঠন দুটি পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়াবে—এই প্রত্যাশা রইলো।

নতুন পথচলা হোক মানবতার কল্যাণে,
স্বেচ্ছাসেবার শক্তিতে এগিয়ে যাক সমাজ। ❤️🩸

— বিক্রমপুর রক্তদান সংস্থা

বিক্রমপুর রক্তদান সংস্থা

আজই রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করুন এবং অন্যের জীবন বাঁচাতে সহায়তা করুন।

Join as A Donor
হোম প্রোফাইল রক্তদাতা আবেদন