বিক্রমপুর রক্তদান সংস্থার ঈদ উপহার বিতরন
April 10, 2026 News admin

বিক্রমপুর রক্তদান সংস্থার ঈদ উপহার বিতরন

পবিত্র মাহে রমজানের মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধকে ধারণ করে মুন্সিগঞ্জের সিরাজদিখানে
ঈদ উপহার বিতরণ কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর রক্তদান সংস্থা’ । রবিবার (১৫ মার্চ ২০২৬), রমজানের ২৫তম দিনে বেদেপল্লী, সিরাজদিখান বাজার এলাকায় সুবিধাবঞ্চিত এসব উপহার বিতরণ করা হয়।
‘হাঁসি ফুটুক সবার মুখে’—এই প্রত্যয়ে ২শ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবীরা ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। এ বছর ঈদ উপহার হিসেবে প্রত্যেক পরিবারের জন্য ছিল নগদ অর্থ এবং একটি খাদ্য প্যাকেজ।

প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল— সেমাই (২ পদ), চিনি, নুডুলস, দুধ, পোলাওয়ের চাল ও আলু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য সাজ্জাত নুর, বিশ্বজিৎ ঘোষ, মাহমুদুর রহমান উজ্জ্বল এবং অনলাইনে যুক্ত ছিলেন সিঙ্গাপুর থেকে বিক্রমপুর রক্তদান সংস্থার প্রধান উপদেষ্টা মামুন ইকবাল।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শুভঙ্কর কুন্ডু, সহ-সভাপতি মিলন হোসেন, রাজিব সরদার,সাধারণ সম্পাদক বায়েজিদ খান, কোষাধক্ষ শাহাদাত শেখ, সহসাংগঠনিক সম্পাদক সোহান তালুকদার, প্রচার সম্পাদক জান্নাত ইসলাম,রক্ত বিষয়ক সম্পাদক রিফাত তালুকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আসিক মোল্লা, আসফা, সবুজ খান।
আরো উপস্থিত ছিলেন তানিশা শান্তা, শারমিন, সুমাইসিকা, ইসমাইল, হাফসা, সুলতানা,

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।