আজ ১১ সেপ্টেম্বর বিক্রমপুর রক্তদান সংস্থার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী
September 10, 2026 News admin

আজ ১১ সেপ্টেম্বর বিক্রমপুর রক্তদান সংস্থার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী




✨ ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বিশেষ মুহূর্ত ✨

২০১৯ সালের ১১ই সেপ্টেম্বর একটি স্বপ্ন থেকে সূচনা হয়েছিল আমাদের পথচলার— “বিক্রমপুর রক্তদান সংস্থা”। মানবতার সেবায় একত্রিত কিছু তরুণ-তরুণীর উদ্যোগে শুরু হওয়া এই যাত্রা আজ ছয় বছর অতিক্রম করেছে।

 

এই সাত বছরে অসংখ্য জীবনের পাশে দাঁড়ানোর সৌভাগ্য আমাদের হয়েছে। কারো চোখের জলকে পরিণত করেছি হাসিতে, আবার কারো পরিবারের স্বপ্নকে বাঁচাতে পেরেছি এক ব্যাগ রক্ত দিয়ে। প্রতিটি মুহূর্তে আমাদের অনুপ্রেরণা ছিল একটাই—

“মানবতার সেবাই সর্বোচ্চ দায়িত্ব।”

 

আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধা জানাই সেই সব স্বেচ্ছাসেবক, রক্তদাতা, শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টা মন্ডলী এবং সহযোগীদের, যাদের অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগ আমাদের এই অবস্থানে এনেছে।

 

🌹 ৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আসুন, নতুন উদ্যমে অষ্টম বর্ষে পা রেখে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি—

“মানবতার পথে হাতে হাত রেখে, প্রতিটি জীবনের জন্য পাশে থাকবো।”

 

#BikrampurRaktodanSongstha #7YearsOfHumanity #TogetherForLife

বিক্রমপুর রক্তদান সংস্থা

আজই রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করুন এবং অন্যের জীবন বাঁচাতে সহায়তা করুন।

Join as A Donor
হোম প্রোফাইল রক্তদাতা আবেদন